শুরু হচ্ছে নির্বাচনী অঙ্গীকার খাল খনন কর্মসূচি !

১৯৭৭ সালে প্রথম খাল খননের কর্মসূচি নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান৷ বিএনপিʼর নির্বাচনী ইশতেহার অনুযায়ী,  রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘স্বেচ্ছ...

১৯৭৭ সালে প্রথম খাল খননের কর্মসূচি নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান৷ বিএনপিʼর নির্বাচনী ইশতেহার অনুযায়ী,  রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি’ পুনর্বাস্তবায়নের মাধ্যমে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে ২০ হাজার কিলোমিটার খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার প্রকল্প গ্রহণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া ৫২০টি নদী, হাজার হাজার খাল ও তাদের প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার ও সেচব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করা হবে।কৃষিজমিতে সেচসুবিধা বাড়াতে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের অঙ্গীকার করেছিল বিএনপি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর আজ সোমবার শুরু হচ্ছে সেই খাল খনন কর্মসূচি।  আজ সকালে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের ৫৪টি জেলায় একই কর্মসূচি শুরু হবে। মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান খনন করা খালের দুই পাশে ফল গাছ রোপণ করা এবং খনন করা মাটি যাতে আবার খালে না পড়ে, তা নিশ্চিতের নির্দেশ দেন।