স্বাবলম্বী উদ্যোক্তা গড়ার লক্ষ্যে উত্তরায় অতিথি গ্রুপের ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
মো. শামীম, উত্তরা (ঢাকা):দক্ষ ও স্বাবলম্বী উদ্যোক্তা গড়ে তোলার প্রত্যয়ে অতিথি গ্রুপের ঢাকা বিভাগীয় অফিস (উত্তর)-এর হল রুমে বিশেষ ‘ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়...
মো. শামীম, উত্তরা (ঢাকা):দক্ষ ও স্বাবলম্বী উদ্যোক্তা
গড়ে তোলার প্রত্যয়ে অতিথি গ্রুপের ঢাকা বিভাগীয় অফিস (উত্তর)-এর হল রুমে বিশেষ ‘ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এই
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রায় শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ
করেন।স্বনির্ভর ফোরামের প্রেসিডেন্ট
লায়ন আসুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রোগ্রামটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের
এজিএম (ট্রেনিং) মো. জালাল হোসাইন। এসময় অতিথি হিসেবে উদ্যোক্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক
বক্তব্য রাখেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক মো. মনোহর আলী, সিজিএম মো. শফিকুল ইসলাম
এবং হবিগঞ্জ অফিসের ইনচার্জ কিবরিয়া ভুইয়া খোকন।সভায় বক্তারা বলেন, সঠিক
প্রশিক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা হলে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি
দেশের সামগ্রিক অর্থনীতিও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ
কর্মপরিকল্পনা এবং উদ্যোক্তাদের স্বনির্ভরতা অর্জনের কার্যকরী কৌশল নিয়ে গঠনমূলক আলোচনা
করা হয়েছে। উপস্থিত উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতবিনিময়ের মধ্য দিয়ে এই
আয়োজন সফলভাবে সমাপ্ত হয়।