স্বাধীনতা পুরস্কারে সম্মানিত হচ্ছেন হানিফ সংকেত

সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন হানিফ সংকেত। এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংল...

সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন হানিফ সংকেত। এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের এক বড় স্বীকৃতি। দীর্ঘ কয়েক দশক ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া, সামাজিক দায়বদ্ধতাকে সাংস্কৃতিক ভাষায় পৌঁছে দেওয়া এবং সুস্থ  বিনোদনের  একটি শক্তিশালী ধারা গড়ে তোলার জন্য নিঃসন্দেহে এই সম্মান তাঁর প্রাপ্য বলেই মনে করছেন সকলে। বর্তমানে মোবাইল, ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম আর সামাজিক যোগাযোগমাধ্যমের ভিড়ে টেলিভিশনের অনেক অনুষ্ঠানই হারিয়ে গেছে। কিন্তু দর্শকপ্রিয় ইত্যাদির অবস্থান এখনো দৃঢ়। এর মূল কারণ সম্ভবত একটাই, এই অনুষ্ঠান মানুষের জীবনের খুব কাছাকাছি। এখানে আছে হাসি, আছে ব্যঙ্গ, আছে সংস্কৃতি, আছে বাস্তবতা, আর আছে পরিবারের সবাইকে একসঙ্গে বসিয়ে রাখার শক্তি। তাই ঈদ এলেই ইত্যাদি নিয়ে আগ্রহ কমে না, বরং নতুন করে তৈরি হয়। বিধায় হানিফ সংকেতের এই স্বীকৃতি নিঃসন্দেহে প্রমাণ করে, ভালো কাজ, সুস্থ বিনোদন ও সমাজসচেতন সৃজনশীলতার মূল্য কখনো হারিয়ে যায় না।