তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে : রুহুল কবির রিজভী

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন, তাঁর ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন মা...

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন, তাঁর ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন মানুষ কমপক্ষে নির্ভয়ে কথা বলতে পারছে। অন্তত এইটুকু নিশ্চয়তা তৈরি হয়েছে যে মন খুলে কথা বললে এখন আর গুম বা খুনের শিকার হতে হবে না। বর্তমান সময়ে গঠনমূলক সমালোচনা করার পরও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছে না—এটিই নতুন বাংলাদেশের বড় অর্জন।স্বাধীনতা দিবস উপলক্ষে দলের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে গত ২২ মার্চ ২০২৬ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমান দেশের মানুষের সামনে যে স্বপ্ন দেখিয়েছেন, তা পূরণের লক্ষ্যে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। তবে সবকিছু গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেদিন ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া আগের দিন ২৫ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের শীর্ষ নেতারা আলোচনায় বক্তব্য দেবেন।