টেকনাফে ‘অতিথি দক্ষতা উন্নয়ন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত
বিশ্বস্ত বুকিং পার্টনার হিসেবে ‘অতিথি ডটকম’কে বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে এবং গ্রাহক সেবার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে দেশজুড়ে চ...
বিশ্বস্ত বুকিং পার্টনার হিসেবে ‘অতিথি ডটকম’কে বৈশ্বিক পরিমণ্ডলে
ছড়িয়ে দিতে এবং গ্রাহক সেবার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করার সুদূরপ্রসারী লক্ষ্য
নিয়ে দেশজুড়ে চলছে ‘অতিথি দক্ষতা উন্নয়ন কর্মসূচি-২০২৬’। এরই ধারাবাহিকতায়
৭ আগস্ট (শুক্রবার) কক্সবাজারের টেকনাফের আলিউল্লাহ আলো শপিং কমপ্লেক্সে অত্যন্ত জমকালো
ও উৎসবমুখর পরিবেশে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে টেকনাফ অঞ্চলের উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রসার ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী দিকনির্দেশনা দেন অতিথি লিমিটেডের সিনিয়র জিএম এবং
চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের ইনচার্জ লায়ন মো: হারুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থেকে উদ্যোক্তাদের আধুনিক বুকিং প্রযুক্তির কারিগরি প্রশিক্ষণ এবং বাস্তবমুখী
কর্মশালা প্রদান করেন কোম্পানির ডিজিএম (ট্রেনিং) লায়ন আব্দুল হাকিম। বর্তমান যুগের
সাথে তাল মিলিয়ে বৈশ্বিক বুকিং খাতের বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের যুগোপযোগী
সেলস স্ট্র্যাটেজি বা বিক্রয় কৌশল নিয়ে অনুষ্ঠানে বিশদ ও তথ্যবহুল আলোচনা করেন সিনিয়র
এজিএম (সেলস) লায়ন আজমল হুদা। এছাড়াও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সুসংহত যৌথ প্রচেষ্টার
গুরুত্ব এবং সম্মিলিত কাজের শক্তি তুলে ধরে বক্তব্য রাখেন কোম্পানিটির এজিএম বোরহান
উদ্দিন ফোরকানী। একই সাথে বর্তমান ব্যবসায়িক বিশ্বে টিকে থাকার মূল চাবিকাঠি হিসেবে
কর্মক্ষেত্রে সততা, নৈতিকতা ও গ্রাহক আস্থা বজায় রাখার তীব্র তাগিদ দিয়ে মূল্যবান বক্তব্য
রাখেন এজিএম মাওলানা রেজাউল করিম জুনায়েদ।সীমান্ত অঞ্চলের এই বিশাল ও ব্যতিক্রমী
প্রশিক্ষণ কর্মশালাটির সফল আয়োজন, সার্বিক সমন্বয় ও নিখুঁত ব্যবস্থাপনায় অগ্রণী ও প্রশংসনীয়
ভূমিকা পালন করেন অতিথি লিমিটেড এর ইডিও মাওলানা মোহাম্মদ ওসমান নিজামী। কর্মশালা শেষে
অংশগ্রহণকারী স্থানীয় উদ্যোক্তারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে জানান, এই প্রশিক্ষণের
মাধ্যমে অর্জিত কারিগরি জ্ঞান ও কর্পোরেট কৌশল আগামী দিনে টেকনাফের পর্যটন ও বুকিং
সেবা খাতকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।