তেলের সরবরাহ অব্যাহত, আতঙ্কিত হওয়ার কিছু নেই : জ্বালানি মন্ত্রী
গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে। তাই জনগণকে প্যানিক বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশে তেলের ক...
গত
বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে। তাই জনগণকে প্যানিক
বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশে তেলের কোনো সংকট
নেই। সরবরাহ অব্যাহত আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ
বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে।
সোমবার
(২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী
ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন।