তিন দেশ, তিন মঞ্চ, এক বিশ্বকাপ: উদ্বোধনী উৎসবে মাতাবেন শাকিরা

ফুটবল বিশ্বকাপ মানেই কোটি কোটি দর্শকের আবেগ, উন্মাদনা আর বর্ণাঢ্য উৎসব। ২০২৬ সালের বিশ্বকাপ সেই উৎসবকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাস...

ফুটবল বিশ্বকাপ মানেই কোটি কোটি দর্শকের আবেগ, উন্মাদনা আর বর্ণাঢ্য উৎসব। ২০২৬ সালের বিশ্বকাপ সেই উৎসবকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সর্বোচ্চ আসর। আয়োজক দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী। আয়োজক তিন দেশের তিনটি শহরে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন। মেক্সিকোর ঐতিহাসিক মেক্সিকো সিটি, কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস একসঙ্গে বিশ্বকাপের উৎসবের আলোয় সেজে উঠবে। যদিও অনুষ্ঠানগুলো একই সময়ে হবে না, তবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য তৈরি করবে এক অভূতপূর্ব আবহ।বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। ফুটবলের সঙ্গে যার সম্পর্ক দীর্ঘদিনের। বিশ্বকাপের একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে তিনি আগেই কোটি ভক্তের হৃদয় জয় করেছেন। তার সঙ্গে আরও আছেন কেটি পেরি, লিসা, বার্না বয়, ম্যাডোনাসহ আরও অনেকে। এবারও তাঁদের উপস্থিতি উদ্বোধনী আয়োজনকে আরও প্রাণবন্ত ও রঙিন করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।আয়োজক দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সাজানো হবে এই আয়োজন। আলো, সঙ্গীত, নৃত্য এবং দৃষ্টিনন্দন পরিবেশনার মাধ্যমে বিশ্বকে স্বাগত জানাবে উত্তর আমেরিকার তিন দেশ। আয়োজকদের লক্ষ্য, শুধু একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, বরং বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো এক বৈশ্বিক উৎসব উপহার দেওয়া। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। আর সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে শাকিরার অংশগ্রহণ এবং তিন দেশে ছড়িয়ে থাকা অনন্য উদ্বোধনী আয়োজন। ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগেই বিশ্ববাসী অপেক্ষা করছে এক ঝলমলে, সুরময় এবং ইতিহাস গড়া উদ্বোধনী উৎসবের জন্য।