ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে দর্শনার্থীদের আগ্রহ ‘অতিথি ডটকম’র স্টলে
নিজস্ব প্রতিবেদক:আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়ন, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং বৈশ্বিক যোগাযোগ জোরদার করার লক্ষ্যে...
নিজস্ব প্রতিবেদক:আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম
বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়ন, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং
বৈশ্বিক যোগাযোগ জোরদার করার লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী দেশের বৃহত্তম
আন্তর্জাতিক পর্যটন মেলা। ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব),
রাজধানীর আগারগাঁও চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করে।মেলায় এবারের আসরে বিশ্বমানের
আধুনিক পর্যটন সেবার সুবিধা নিয়ে অংশ নিয়েছে দেশীয় ওয়ান-স্টপ ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম
‘অতিথি ডটকম’। মেলা প্রাঙ্গণে মূল হলের দ্বিতীয় তলায় CB06 নম্বর
স্টলে প্রতিষ্ঠানটি সাজিয়েছে ভিন্নধর্মী আয়োজন। ফেয়ারে হোটেল বুকিং এবং হলিডে প্যাকেজে
বিশেষ মেগা ডিসকাউন্ট ও নিশ্চিত উপহার রাখা হয়েছে গ্রাহকদের জন্য।বৃহস্পতিবার প্রথম দিনেই
দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে এই স্টল ঘিরে। সকাল থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসে
অতিথি গ্রুপের বিভিন্ন প্রজেক্ট সর্ম্পকে খোঁজ খবর নেন। স্টলে কর্মরত কোম্পানী প্রতিনিধিরা
এ সময় আগ্রহীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যে কোন ট্যুর পরিকল্পনা ও ভ্রমণে সর্বোচ্চ
সেবার আশ্বাস দেন।এ সময় অতিথি ডটকম’র
স্টল থেকে বলা হয়, ভ্রমণপিপাসুদের সুবিধার্থে মেলা চলাকালীন হোটেল এবং রিসোর্টে সর্বনিম্ন
৩ হাজার টাকার রুম বুকিং দিলেই পর্যটকরা পেয়ে যাবেন ৫০ শতাংশ ছাড়। এ ছাড়াও অভ্যন্তরীণ
ও আন্তর্জাতিক বিমান টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। আগামী ছুটির দিনগুলোর নিখুঁত
ও সাশ্রয়ী ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত করতে মেলা চলাকালীন ‘অতিথি ডটকম’র স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন সংশ্লিষ্টরা।আগ্রহী পর্যটক ও দর্শনার্থীদের
কোম্পানীর সেবা ও কার্যক্রম বিষয়ে অবগত করতে স্টলে উপস্থিত আছেন- মোহাম্মদ মাহবুবুর
রহমান কাজল- জিএম (ওটিএ), তৌহিদুর রহমান তন্ময়- ডিজিএম (অপারেশন্স), মো. মুফিদুল হাসান
সাকিব- সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার, মো. আরমান হোসেন- ডিজিটাল মার্কেটিং এন্ড ব্র্যান্ড
ম্যানেজার, মো. ইমাম হোসেন- সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, মাহাদী হাসান- সিনিয়র
মার্কেটিং এক্সিকিউটিভ, মো. ফিরোজ শিকদার- সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, মো. মাসুদ
শেখ- এক্সিকিউটিভ (আইটি), এইচ এম রাজু আহমেদ (স্টাফ- অতিথি প্রপার্টিজ লিমিটেড), সৈয়দ
এনামুল করিম আনাম- এক্সিকিউটিভ (অতিথি এভিয়েশন এন্ড ওভারসিজ লিমিটেড) ও কাস্টমার সাপোর্ট
এক্সিকিউটিভ তাওসিফুর রহমান তানভীরসহ অন্যান্যরা।অপরদিকে, মেলা আয়োজকরা
জানিয়েছেন দেশি-বিদেশি বিমান সংস্থা, বিলাসবহুল রিসোর্ট ও শীর্ষস্থানীয় ট্যুর এজেন্সিসহ
২০টি দেশের পর্যটন প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার শুরু এই মেলা ৩১ অক্টোবর
পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।