তরুণদের দূরদর্শী উদ্যোক্তা হিসেবে গড়তে চায় অতিথি গ্রুপ: লায়ন সাইফুল ইসলাম সোহেল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীদেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে নতুন উদ্যোক্তা তৈরি, বেকারত্ব দূরীকরণ এবং তৃণমূল পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্...
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীদেশের অর্থনৈতিক সমৃদ্ধির
মূল চালিকাশক্তি হিসেবে নতুন উদ্যোক্তা তৈরি, বেকারত্ব দূরীকরণ এবং তৃণমূল পর্যায়ে
দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন
কর্মসূচি’।
৫ সেপ্টেম্বর (শনিবার) বোয়ালিয়ার আলুপট্টিস্থ স্বচ্ছ টাওয়ারে অতিথি গ্রুপের রাজশাহী
বিভাগীয় কার্যালয়ে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।বিভাগীয় পর্যায়ের এই নিবিড়
কর্মসূচিতে অত্র অঞ্চলের সম্ভাবনাময় ও উদীয়মান তরুণ উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি
পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল
(পিএমজেএফ)।সাম্প্রতিক পরিবর্তনশীল
বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের যুগোপযোগী ও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানিয়ে
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান গতিশীল ও প্রতিযোগিতাপূর্ণ বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই
উন্নয়নের জন্য দক্ষ উদ্যোক্তা তৈরির কোন বিকল্প নেই। শুধু পুঁজি বা অন্ধ ইচ্ছা থাকলেই
ব্যবসায় সফল হওয়া যায় না, তার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কৌশল, প্রখর বাজার বিশ্লেষণ
এবং প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত দক্ষতা। আমাদের মূল লক্ষ্য হলো তরুণদের কেবল ‘চাকরি খোঁজার’ প্রচলিত মানসিকতা থেকে
বের করে ‘কর্মসংস্থান
তৈরি করার’ উপযোগী
দূরদর্শী ব্যক্তিত্বে রূপান্তর করা। অতিথি গ্রুপ সব সময় সম্ভাবনাময় উদ্যোক্তাদের পাশে
থেকে তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের বাস্তবমুখী ও
গুণগত প্রশিক্ষণ এবং কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে।”কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে
দিনব্যাপী প্রায়োগিক ও তাত্ত্বিক সেশন পরিচালনা করেন অতিথি লিমিটেডের উপ-পরিচালক (রিসার্চ
এন্ড ডেভেলপমেন্ট) লায়ন মোঃ মাহফুজুল হক ক্যালিস। তিনি নতুন ব্যবসার সুদৃঢ় পরিকল্পনা
প্রণয়ন, আধুনিক ডিজিটাল বিপণন পদ্ধতি, কার্যকর আর্থিক ব্যবস্থাপনা এবং ব্যবসার প্রাথমিক
ঝুঁকি মোকাবেলার নানাদিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক রূপান্তরের
মাঝেও কিভাবে স্থানীয় সম্পদ ও প্রযুক্তির সমন্বয়ে ব্যবসা টিকিয়ে রাখা যায়, তার সফল
ও দিকনির্দেশনামূলক চিত্রও তুলে ধরেন তিনি।ব্যবসায়িক উৎকর্ষতা ও স্থানীয়
অর্থনীতির প্রসারে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি অতিথি লিমিটেডের
সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট) এবং রাজশাহী বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন আব্দুর রহিম।
সমাপনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,
এই কর্মসূচির মাধ্যমে অর্জিত আধুনিক জ্ঞান রাজশাহীর স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল
ও সমৃদ্ধ করতে শক্তিশালী ভূমিকা রাখবে। প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনাময় উদ্যোক্তাদের
বৈশ্বিক বাজারের সাথে সরাসরি যুক্ত করতে অতিথি গ্রুপ প্রযুক্তিনির্ভর সেবা ও প্রাতিষ্ঠানিক
যোগাযোগ আরও সম্প্রসারণ করছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
স্থানীয় উদ্যোক্তা অতিথি গ্রুপের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সফলভাবে কোর্স সম্পন্নকারী নতুন উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট এবং বিশেষ
সম্মাননা স্মারক বিতরণের মাধ্যমে এই ফলপ্রসূ আয়োজনের সমাপ্তি ঘটে।