তরুণদের কর্মসংস্থানের পথ দেখাল অতিথি ডট কম
নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে দেওয়ার পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিচ্ছে দেশীয় অনলা...
নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতকে আধুনিক
প্রযুক্তির ছোঁয়ায় বদলে দেওয়ার পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিচ্ছে
দেশীয় অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’। রবিবার (১৫
নভেম্বর) হিমালয়কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড় শহরের সেন্ট্রাল প্লাজায় সিএফসি চাইনিজ
রেস্তোরাঁয় আয়োজিত এক বিশেষ ওভারভিউ প্রোগ্রামে উঠে এসেছে এমনই সব সম্ভাবনার কথা। অতিথি
ডট কমের রংপুর বিভাগীয় অফিসের উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির জিএম (সেলস) ও বিভাগীয়
ইনচার্জ লায়ন মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন
হয়।অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত
ছিলেন অতিথি লিমিটেডের ডিজিএম (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার মো: আশরাফ আলী। তিনি প্রজেক্টরের
মাধ্যমে উপস্থিত সবার সামনে প্রতিষ্ঠানটির অ্যাপসভিত্তিক আধুনিক সেবাসমূহ তুলে ধরেন।
প্রযুক্তিনির্ভর আগামীর বিশ্বে টিকে থাকতে তরুণদের আইটি ও পর্যটন খাতে দক্ষ হয়ে ওঠার
আহ্বান জানান। পাশাপাশি তরুণদের নতুন উদ্যোক্তা হওয়ার নানা কৌশল নিয়েও আলোকপাত করেন
তিনি।বক্তাদের ভাষ্যে উঠে আসে প্রযুক্তি আর
পর্যটনের মেলবন্ধনে এক নতুন যুগের সূচনা করতে চায় অতিথি ডট কম। অত্যাধুনিক অ্যাপের
মাধ্যমে দেশব্যাপী সেবা বিস্তারের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখাই তাদের অঙ্গীকার।
এর মধ্য দিয়ে একদিকে যেমন দক্ষ মানবসম্পদ তৈরি হচ্ছে, অন্যদিকে সমৃদ্ধ হচ্ছে জাতীয়
অর্থনীতি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা
অংশ নেন এবং স্মার্ট ট্যুরিজম ও আইটি খাতের এই নতুন উদ্যোগকে স্বাগত জানান।