তরুণদের স্বাবলম্বী করতে সবসময় পাশে থাকবে অতিথি গ্রুপ: লায়ন সাইফুল ইসলাম সোহেল
জিয়াউর রহমান, রাজশাহী:উত্তরাঞ্চলের তরুণদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে রাজশাহীতে উদ্বোধন হলো অতিথি গ্রুপের বিভাগী...
জিয়াউর রহমান, রাজশাহী:উত্তরাঞ্চলের তরুণদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে রাজশাহীতে উদ্বোধন হলো অতিথি গ্রুপের বিভাগীয় কার্যালয়। প্রযুক্তিনির্ভর সেবা অতিথি ডট কম’কে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নতুন এই দপ্তরের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এই আয়োজনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির উদ্যোগে সেখানে শুরু হয়েছে দুই দিনব্যাপী এক বিশেষ মিলনমেলাও। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।গতানুগতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে পুরো আয়োজনটি সাজানো হয়েছিল স্থানীয় তরুণদের ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থানের বাস্তবসম্মত পরিকল্পনাকে ঘিরে। সকালে ‘বিশেষ উদ্যোক্তা প্রোগ্রাম’র মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়, যেখানে উদীয়মান ব্যবসায়ীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এরপর দুপুরে রাজশাহীর শেখেরচকের স্বচ্ছ টাওয়ারের ৪র্থ তলায় আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কার্যালয়ের দ্বার উন্মোচন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, রাজশাহী শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি এখন সম্ভাবনাময় এক বাণিজ্যিক নগরী। অতিথি ডট কম’র আধুনিক সেবাকে উত্তরাঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই এ অঞ্চলের তরুণরা কেবল চাকরির পেছনে না ছুটে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুক। আর তরুণদের স্বাবলম্বী করার এই যাত্রায় সবসময় পাশে থাকবে অতিথি গ্রুপ।অতিথি গ্রুপের সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট) ও রাজশাহী বিভাগীয় অফিসের ইনচার্জ লায়ন আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক লায়ন ড. মো. আশরাফুর রহমান, অতিথি লিমিটেডের পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন এস এম ফেরদৌস, অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী এবং অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, অতিথি এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন আব্দুল হান্নান। এছাড়াও প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রথম দিনের সফল আয়োজন শেষে শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হয় সমাপনী দিনের কর্মসূচি। শুধু দাপ্তরিক কার্যক্রমেই সীমাবদ্ধ না থেকে রাজশাহীতে নিজেদের স্থায়ী ও বড় স্থাপনা গড়ার পরিকল্পনাও নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে সকালে নওদাপাড়া নতুন বাস টার্মিনালের বিপরীতে অতিথি গ্রুপের প্রস্তাবিত বহুতল বাণিজ্যিক ভবনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে বিশেষ অতিথি ওভারভিউ প্রোগ্রাম’র মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ রাজশাহী অঞ্চলের ডিজিটাল ও বাণিজ্যিক খাতে নতুন গতিশীলতা আনার পাশাপাশি স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থান ও ব্যবসার নতুন সুযোগ তৈরি করবে।