তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে খোঁজখবর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, গণমাধ্যমের উন্নয়ন নিয়ে মতবিনিময়
মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি মহোদয়ের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সাপ্তাহিক খোঁজখবর-এর ব্যবস্থাপনা সম্পাদক হাফিজ রহমান এবং গ্লোবাল এভি...
মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন
স্বপন, এমপি মহোদয়ের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সাপ্তাহিক খোঁজখবর-এর ব্যবস্থাপনা
সম্পাদক হাফিজ রহমান এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর
মহাসচিব সালাম মাহমুদ।সাক্ষাৎকালে দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি,
দায়িত্বশীল সাংবাদিকতার প্রসার, ইতিবাচক সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং জনস্বার্থ সংশ্লিষ্ট
বিভিন্ন বিষয়ে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়ন,
তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।আলোচনা শেষে সাপ্তাহিক খোঁজখবর-এর সর্বশেষ সংখ্যা
মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি মহোদয়ের হাতে আনুষ্ঠানিকভাবে
তুলে দেন খোঁজখবর-এর ব্যবস্থাপনা সম্পাদক হাফিজ রহমান। এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর মহাসচিব সালাম মাহমুদ।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
হয় এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত
সবাই