তথ্যপ্রযুক্তির উৎকর্ষ ও বেকারত্ব দূরীকরণে কুমিল্লায় ‘অতিথি ওভারভিউ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোঃ দিদার হোসেনতথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধন ও দেশের বেকার তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ‘অতিথি ডট কম’র বিশেষ ওভারভিউ ও প্রশিক্ষণ কর্মশালা...
মোঃ দিদার হোসেনতথ্যপ্রযুক্তির উৎকর্ষ
সাধন ও দেশের বেকার তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ‘অতিথি ডট কম’র বিশেষ ওভারভিউ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) প্রতিষ্ঠানের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে এই বর্ণাঢ্য আয়োজনটি
সফলভাবে সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে বেকারত্ব দূরীকরণ ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির
লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক
লায়ন মোঃ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির। তাই যুগের সাথে
তাল মিলিয়ে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কিভাবে টেকসই ক্যারিয়ার গড়ে জাতীয় অর্থনীতিতে
অবদান রাখা যায়, সে বিষয়ে তিনি অত্যন্ত চমৎকার ও বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের
জিএম ও ইনচার্জ মোঃ নুরুল আলমের সভাপতিত্বে এবং ইডি মোঃ দিদার হোসেনের সাবলীল উপস্থাপনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম লায়ন মোঃ গোলাম আহমেদ। এছাড়াও আমন্ত্রিত
অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার ইডি মোঃ শাহ জালাল ও মোঃ শাহিনুল হাসান,
কুমিল্লা অফিসের ইডি মোঃ আনিসুজ্জামান ও মোঃ সাইদুর রহমান লিটন, উদ্যোক্তা মোঃ আবুল
কালাম, মোঃ আমিরুল ইসলাম ফারুক এবং মোঃ আরিফুর রহমান ভূইয়া। এ সময় কুমিল্লা বিভাগীয়
উদ্যোক্তা ফোরামের প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ
প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী ও স্থানীয় উদ্যোক্তা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা আশাবাদ
ব্যক্ত করে বলেন, দেশের বেকার যুবক-যুবতীদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের
মূল লক্ষ্য। একটি ফলপ্রসূ ওভারভিউ প্রোগ্রাম ও সফল প্রশিক্ষণ কর্মসূচি শেষে উপস্থিত
সকলের মাঝে এক উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে।