তথ্যসমৃদ্ধ দিকনির্দেশনায় উজ্জীবিত অতিথি’র উদ্যোক্তারা
ঢাকার পুলিশ প্লাজা কনকর্ড-এর অতিথি হল রুমে ০১ মে ২০২৬ এক গুরুত্বপূর্ণ এন্ট্রেপ্রেনিউর স্কিল ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি পরিচালনা করেন অতিথ...
ঢাকার
পুলিশ প্লাজা কনকর্ড-এর অতিথি হল রুমে ০১ মে ২০২৬ এক গুরুত্বপূর্ণ এন্ট্রেপ্রেনিউর
স্কিল ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি পরিচালনা করেন অতিথি লিমিটেড
এর সহকারী পরিচালক (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) লায়ন মোঃ মাহফুজুল হক ক্যালিস।দেড় শতাধিক উদ্যোক্তার প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত
প্রোগ্রামে তিনি সুস্পষ্ট এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে সুদূরপ্রসারী পরিকল্পনা, বাস্তবসম্মত
বিশ্লেষণ, তথ্যসমৃদ্ধ ভবিষ্যৎ দিকনির্দেশনা দেন। যা অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নতুন
চিন্তা, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণায় উজ্জীবিত করেছে। এতে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে
মতামত প্রদান করেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর, আরও কার্যকর ও ফলপ্রসূ করে তোলে।
দেশের
পর্যটন এবং উদ্যোক্তা উন্নয়নে যুগোপযোগী পদ্ধতিতে অ্যাপস এর মাধ্যমে দেশব্যাপী প্রযুক্তিনির্ভর
সেবা সম্প্রসারণ, প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
নির্ধারণের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ একটি শক্তিশালী ও সম্ভাবনাময় উদ্যোক্তা নেটওয়ার্ক
গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মিলিত প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে,
ইনশাআল্লাহ, অতিথি গ্রুপ তার অগ্রযাত্রায় আরও সাফল্যের শিখরে পৌঁছাবে এই প্রত্যাশা
সকলের।