উদ্যোক্তা সৃষ্টিতে মাইলফলক ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে, প্রযুক্তিনির্ভর সেবা ও আধুনিক পর্যটন শিল্পের বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অন...
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সুদূরপ্রসারী
লক্ষ্য নিয়ে, প্রযুক্তিনির্ভর সেবা ও আধুনিক পর্যটন শিল্পের বিকাশে নিরলসভাবে কাজ করে
যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডটকম। ভ্রমণ, পর্যটন
ও তথ্যপ্রযুক্তি খাতে যুগান্তকারী উদ্ভাবনের পাশাপাশি, দেশজুড়ে দক্ষ উদ্যোক্তা তৈরি,
নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে
সম্প্রসারিত করতে প্রতিষ্ঠানটি শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।সেই ধারাবাহিকতায়, ১২ জুন দেশব্যাপী একযোগে
অনুষ্ঠিত হয়ে গেল আমাদের বিশেষ আয়োজন 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম'। এই আয়োজনের মূল লক্ষ্য
ছিল আমাদের প্রযুক্তিগত উদ্ভাবন ও পর্যটন সেবার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা, নতুন
উদ্যোক্তাদের এই মিলনমেলাকে আরও বেগবান করা এবং স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় পর্যটন
ও প্রযুক্তির মেলবন্ধনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করা।ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় আয়োজিত ওভারভিউ
প্রোগ্রামও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। কসবা পৌর মুক্তমঞ্চ সংলগ্ন
শাফকুর রহমান ভবনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আহমেদ
মাহফুজুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (ট্রেনিং), অতিথি লিমিটেড। শুভেচ্ছা বক্তব্য
প্রদান করেন লায়ন কিবরিয়া ভূঁইয়া খোকন, সিনিয়র জিএম (অপারেশন), হবিগঞ্জ জেলা অফিস।প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তারা অতিথি
ডটকমের বিভিন্ন সেবা, ব্যবসায়িক সুযোগ এবং ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক আয়ের সম্ভাবনা
সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, কসবা অঞ্চলের উদ্যোক্তাদের আগ্রহ
ও অংশগ্রহণ ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।একই সময়ে সিলেটে আয়োজিত ওভারভিউ প্রোগ্রাম পরিচালনা
করেন সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন আজাদ রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান। এছাড়াও যশোর, হবিগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের
বিভিন্ন স্থানে একই দিনে সফলভাবে এ কর্মসূচি আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর
দক্ষ উদ্যোক্তাই অর্থনৈতিক অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তাই স্থানীয় পর্যায়ে উদ্যোক্তাদের
সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে নতুন কর্মসংস্থান ও
ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা সম্ভব। অতিথি ডটকম সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশব্যাপী
একটি শক্তিশালী উদ্যোক্তা নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে।অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আন্তরিকতা
এবং সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী আয়োজিত "অতিথি ওভারভিউ প্রোগ্রাম"
সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এটি কেবল একটি সাধারণ প্রশিক্ষণ কর্মসূচি
নয়; বরং ট্যুরিজম ও তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে
সক্ষম একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম। অতিথি ডটকম-এর এই উদ্ভাবনী আয়োজন আগামী
দিনে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে একটি মাইলফলক
হিসেবে কাজ করবে বলে আয়োজকরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।