উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কক্সবাজারে অতিথি লিমিটেডের উদ্যোগ

কক্সবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘অতিথি লিমিটেড’ এর বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন ২০২৬ মঙ্গলবার কক্সবাজার হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল লিমিটে...

কক্সবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘অতিথি লিমিটেড’ এর বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন ২০২৬ মঙ্গলবার কক্সবাজার হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড এর হল রুমে প্রায় দেড় শতাধিক উদীয়মান ও তরুণ উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম।প্রধান প্রশিক্ষকের বক্তব্যে লায়ন তাজুল ইসলাম নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশব্যাপী অতিথি লিমিটেড এর পরিধি বিস্তারের নানামুখী কৌশলগত দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই।অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা তাদের বক্তব্যে উপস্থিত উদ্যোক্তাদেরকে ব্যবসায়িক সততা বজায় রেখে গ্রাহক সেবা ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ ও অনুপ্রেরণা প্রদান করেন।অতিথি লিমিটেড এর সিনিয়র এজিএম (সেলস) লায়ন আজমল হুদার প্রাণবন্ত ও আকর্ষণীয় সঞ্চালনায় অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়। তাঁর দক্ষ পরিচালনায় উপস্থিত উদ্যোক্তা ও কর্মকর্তাগণ ব্যবসায়িক নানা সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরাসরি মুক্ত আলোচনায় অংশ নেন। কক্সবাজার জেলায় নতুন উদ্যোক্তা তৈরি, বেকারত্ব দূরীকরণ এবং প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রমকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে এই বিশেষ ওভারভিউ প্রোগ্রামের সফল সমাপ্তি ঘটে। আগত উদ্যোক্তারা এই আয়োজন থেকে নতুন কর্মপরিকল্পনার চমৎকার দিকনির্দেশনা পেয়েছেন বলে জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজিএম আব্দুল কাদেরসহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।