উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দেশব্যাপী অতিথি ডটকম এর উদ্যোগে ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম অতিথি ডটকম। এই প্রতিষ্ঠানটি এ্যাপস এর মাধ্যমে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্য প্রযুক্তি খাতের ব্যাপক উন্নয়নের মাধ...
বাংলাদেশের
সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম অতিথি ডটকম। এই প্রতিষ্ঠানটি এ্যাপস এর মাধ্যমে
ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্য প্রযুক্তি খাতের ব্যাপক উন্নয়নের মাধ্যমে স্মার্ট ও ডিজিটাল
বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতিথি ডটকম দেশব্যাপী উদ্যোক্তাদের
দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে থাকে।গত
৪ এপ্রিল ২০২৬ শনিবার অতিথি ডটকম এর উদ্যোগে বিভাগীয় ও জেলা অফিসে উদ্যোক্তাদের দক্ষতা
বৃদ্ধির লক্ষ্যে ইউজার প্রেজেন্টেশন ও ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হয়।দক্ষ
মানবসম্পদ তৈরি এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা অফিসে জিএম
অপারেশন (সিলেট-হবিগঞ্জ) লায়ন মোহাম্মদ কিবরিয়া ভূঁইয়া খোকন তত্বাবধানে আয়োজিত ট্রেনিং
প্রোগ্রামটি পরিচালনা করেন সহকারি পরিচালক লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া। তিনি লক্ষ্যভিত্তিক
কর্মসম্পাদন, সময়ানুবর্তিতা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন এবং উদ্যোক্তাদের
আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মসূচিতে অফিসের সকল কর্মকর্তাসহ
শতাধিক প্রশক্ষিণার্থী উপস্থিত ছিলেন।রাজশাহী
বিভাগীয় অফিসে আব্দুর রহিম এর তত্বাবধানে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা
করেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক লায়ন মো: মাহফুজুল হক কেলিস। তিনি ব্যবসার মৌলিক
ধারণা, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবমুখী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণ
কর্মসূচিতে শতাধিক প্রশক্ষিণার্থী উপস্থিত ছিলেন।জামালপুর
অফিসে এজিএম ডেভলপমেন্ট লায়ন মোঃ রফিকুল ইসলাম রফিক এর সঞ্চালনায়, ডিজিএম অপারেশন লায়ন
মোঃ আলাউদ্দীন স্বপন এর পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ট্রেনিং লায়ন মোঃ মাহবুব আলম খান। সকাল ১০.৩০ টায় শুরু হওয়া দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামে
আধুনিক মার্কেটিং কৌশল, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের
কার্যকর ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, যা বিশেষ করে
বিদ্যমান উদ্যোক্তাদের জন্য বেশ কার্যকর বলে বিবেচিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে শতাধিক
প্রশক্ষিণার্থী উপস্থিত ছিলেন।খুলনা
বিভাগীয় অফিসে আয়োজিত লায়ন শংকর কুমার রায় সাগর (অফিস ইনচার্জ ও ডিজিএম ডেভেলপমেন্ট)
এর সভাপতিত্বে বিকাল পাঁচটায় শুরু হয় ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠান। উক্ত আয়োজনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিজিএম ট্রেনিং
লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ আলী। অনুষ্ঠানে বিশ্বস্ত ডিজিটাল সেবা,দ্রুত বুকিং ব্যবস্থা,
ব্যবহারবান্ধব প্রযুক্তিগত সুবিধা, উদ্যোক্তা উন্নয়ন এবং আয়মুখী কার্যক্রম সম্পর্কে
নতুন উদ্যোক্তাদেরকে অবহিত করা হয়। ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠানে শতাধিক নতুন উদ্যোক্তাসহ
আরও উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ উদ্যোক্তা শেখ
মোহাম্মদ তুহিন,মোহাম্মদ রানা, ইডিও মোহাম্মদ দাউদ হোসেন, মোঃ মফিজুল ইসলাম লনি, আলাউদ্দিন,
আবু হোসেন, যতীন কর্মকার, ফারহানা তাফরিয়া,
রাজিব শেখ, মুফতী এজাজ মানসুর, মোস্তাফিজুর রহমান শেখ, রাহাদ হোসেন, মোঃ আবুল কাশেম
প্রমুখ।
বগুড়ার
ক্রিয়েটিভ স্বনির্ভর উদ্যোক্তাবৃন্দ ও শতাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে বগুড়া সদরের
পৌর পার্কের কাছে উডবান হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় অতিথি অপরচুনিটি প্রোগ্রাম।
প্রকৌশলী সাব্বির আহমেদ এর সঞ্চালনায় এবং এডভোকেট শাহ আলম লিমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত
অতিথি অপরচুনিটি প্রোগ্রামটি পরিচালনা করেন লায়ন মোহাম্মদ খলিলুর রহমান। দিনব্যাপী
আয়োজিত অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা, বিকল্প আয়ের সুযোগ, শক্তিশালী ডিজিটাল
নেটওয়ার্ক গঠন এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখা
যায় এ বিষয় সম্পর্কে আমন্ত্রিত অতিথিদের অবহিত করা হয়।