উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন কর্মশালা শেষে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত
দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন প্রজন্মের দক্ষ উদ্যোক্তা তৈরির মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের এক অভিনব প্রয়াস সম্পন্ন হলো রাজধানীতে। দেশীয় অনলাইন বু...
দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি
খাতে নতুন প্রজন্মের দক্ষ উদ্যোক্তা তৈরির মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের এক
অভিনব প্রয়াস সম্পন্ন হলো রাজধানীতে। দেশীয় অনলাইন বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেড’-এর সার্বিক ব্যবস্থাপনায়
প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের ‘স্বনির্ভর হল’-এ দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ১৫ আগস্ট ২০২৬,
শনিবার সন্ধ্যায় সফলভাবে শেষ হয়েছে।“উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন
প্রশিক্ষণ” শীর্ষক এই নিবিড় কর্মশালায়
গত দুই দিন ধরে তরুণ উদ্যোক্তাদের আধুনিক ব্যবসার রূপরেখা ও কৌশল সম্পর্কে দিকনির্দেশনা
প্রদান করা হয়। সেশনগুলো পরিচালনা করেন অতিথি লিমিটেড এর সহকারী পরিচালক (রিসার্চ এন্ড
ডেভেলপমেন্ট) লায়ন মোঃ মাহফুজুল হক ক্যালিস। তিনি তথ্যপ্রযুক্তির স্মার্ট ব্যবহার,
ডিজিটাল মার্কেটিং এবং অ্যাপ-ভিত্তিক বুকিং সেবাকে কাজে লাগিয়ে দেশীয় ও আন্তর্জাতিক
পর্যটন বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করার একটি কৌশলগত গাইডলাইন তুলে ধরেন। এ সময় তিনি
জোর দিয়ে বলেন, ‘অতিথি অ্যাপ’র এই যুগোপযোগী উদ্যোগ দেশজুড়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে
অনুঘটক হিসেবে কাজ করছে।দুই দিনব্যাপী এই নিবিড়
প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপনী শেষে শনিবার সন্ধ্যায় এক বিশেষ ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনে
এক নতুন মাত্রা যোগ করে। অত্যন্ত চমৎকারভাবে এই বিশেষ সেশনটিও পরিচালনা করেন লায়ন
মোঃ মাহফুজুল হক ক্যালিস। তিনি উপস্থিত নবীন উদ্যোক্তা ও সুধীজনদের সামনে অতিথি ডট
কম-এর দূরদর্শী কর্মপরিকল্পনা, বিশ্ববাজারের সম্ভাবনা এবং ভবিষ্যৎ লক্ষ্যসমূহ বিস্তারিতভাবে
উপস্থাপন করেন। তাঁর এই দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে নতুন
ব্যবসায়িক উদ্দীপনার সঞ্চার করে।সমাপনী বক্তব্যে অত্র কোম্পানীর
জিএম (সেলস) লায়ন এম এ কে আজাদ মজুমদার দক্ষ উদ্যোক্তা গোষ্ঠী গড়ে তোলার মাধ্যমে দেশের
অর্থনৈতিক ভিত শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তরুণদের কর্মসংস্থানে আগামীতেও
এমন পেশাদার উন্নয়ন কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় জানান তিনি। পরিশেষে
এই আয়োজনটি সফল করার জন্য তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন
করেন। তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং অতিথি লিমিটেড’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের
উপস্থিতিতে এই তথ্যসমৃদ্ধ ও চমৎকার আয়োজনের সফল সমাপ্তি ঘটে।