উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে অতিথি ডটকমের উদ্যোগে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অতিথি ডটকম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম। এই প্রতিষ্ঠানটি এ্যাপস এর মাধ্যমে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্য প্রযুক্তি খাতের ব্যাপক উন্নয়নের মাধ...

অতিথি ডটকম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম। এই প্রতিষ্ঠানটি এ্যাপস এর মাধ্যমে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্য প্রযুক্তি খাতের ব্যাপক উন্নয়নের মাধ্যমে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন সময় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে উপযোগী সমসাময়িক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকে অতিথি ডটকম।গত ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার অতিথি ডটকম এর উদ্যোগে আয়োজিত উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে উপযোগী সমসাময়িক প্রশিক্ষণ কর্মশালা বিভাগীয় ও জেলা অফিসে অনুষ্ঠিত হয়।অনলাইন প্ল্যাটফর্ম অতিথি ডটকমের উদ্যোগে আয়োজিত শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে বরিশাল বিভাগীয় অফিসে ইউজার প্রেজেন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড এর চেয়ারম্যান লায়ন এস এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ।অতিথি ডটকমের খুলনা বিভাগীয় অফিসে আয়োজিত লায়ন শংকর কুমার রায় সাগর (অফিস ইনচার্জ ও ডিজিএম ডেভেলপমেন্ট) এর সভাপতিত্বে এবং মোহাম্মদ আশরাফ হোসেনের পরিচালনায় স্বনির্ভর উদ্যোক্তা আপডেট ইনফর্মেশন ও নতুন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন বিষয় সম্পর্কে সম্মানিত স্বনির্ভর উদ্যোক্তাদেরকে অবহিত করা হয় এবং ব্যবসায়িক সম্প্রসারণে তাদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ সিরাজুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট) তাজুল ইসলাম এবং শতাধিক উদ্যোক্তাসহ আরও উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ তুহিন, ডঃ মোহাম্মদ আশরাফুল আলম, ইডিও মোহাম্মদ দাউদ হোসেন, মোঃ মফিজুল ইসলাম লনি, আলাউদ্দিন, আবু হোসেন, যতীন কর্মকার, ফারহানা তাফরিয়া, রাজিব শেখ, মুফতী এজাজ মানসুর,মোঃ মহিউদ্দিন, কামরুজ্জামান, রিদওয়ানা, রনজিৎ ভাওয়াল, মিঠুন ঘোষ, মুজিবুর রহমান, মোঃ মাহবুবুর রহমান রাজিব, শেখ আসমাউল হুসনা,  শাহনাজ খাতুন, লিটন, ইমরান মোস্তাফিজুর রহমান, শেখ রাহাদ হোসেন, মোঃ আবুল কাশেম প্রমুখ।অতিথি ডটকমের পঞ্চগড় জেলার উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ইউজার এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তেতুলিয়া পঞ্চগড় স্কাই চাইনিজ রেস্টুরেন্টে। আবু জাফর এর সঞ্চালনায় এবং জিএম সেলস ও রংপুর বিভাগীয় অফিসের ইনচার্জ লায়ন মিজানুর রহমান এর সভাপতিত্বে শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত ইউজার এবং সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ খলিলুর রহমান (জিএম ট্রেনিং) অতিথি ডটকম। অনলাইন প্ল্যাটফর্ম অতিথি ডটকমের উদ্যোগে সহকারী পরিচালক লায়ন আব্দুর রহিমের নেতৃত্বে নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় পৃথকভাবে ভিআইপি ইউজার প্রেজেন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।নওগাঁ জেলার বইপট্টিতে অবস্থিত আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে সহকারী পরিচালক লায়ন আব্দুর রহিমের নেতৃত্বে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ইমরান হোসেন আকাশ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় উদ্যোক্তারা অতিথি ডট কমের বিভিন্ন সেবা, সম্ভাবনা ও আয়ের সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।একই দিনে বিকাল ৩টা ৩০ মিনিটে জয়পুরহাটের পূর্ব বাজারে অবস্থিত ছমির রেস্তোঁরার দ্বিতীয় তলায় হলরুমে আরেকটি ভিআইপি ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিও সহকারী পরিচালক লায়ন আব্দুর রহিমের নেতৃত্বে আয়োজিত হয় এবং এতে সহযোগিতা করেন কাজী রেজাউল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন ইমরান হোসেন আকাশ। অংশগ্রহণকারীরা প্ল্যাটফর্মটির কার্যক্রম, ডিজিটাল সেবা ব্যবহারের কৌশল এবং আয়ের সম্ভাবনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন।অপরদিকে চাঁপাইনবাবগঞ্জে ক্লাব সুপার মার্কেটে অবস্থিত ফুড ক্লাবে অনুষ্ঠিত আরেকটি সেশনে সহকারী পরিচালক লায়ন আব্দুর রহিম সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সেশনেও ভিআইপি ইউজারদের জন্য বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।হবিগঞ্জ জেলা অফিসের উদ্দ্যোগে আয়োজিত আলাউদ্দীন স্বপন এর নেতৃত্বে ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় । আগামী ২৫ এপ্রিল কাউন্সিলিং মিটিং সম্পর্কে আগাম বার্তা দেয়া এবং বিশেষ ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কিবরিয়া ভুঁইয়া খোকন‌।উদ্যোক্তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে দেশব্যাপী অতিথি ডটকম এর উদ্যোগে আয়োজিত উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে উপযোগী সমসাময়িক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।