উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই : লায়ন নজরুল ইসলাম চৌধুরী

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের যে উদ্ভাবনী উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার মধ্যে অতিথি ডটকম উল্লেখযোগ্য। গত ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার ঢাকার প...

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের যে উদ্ভাবনী উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার মধ্যে অতিথি ডটকম উল্লেখযোগ্য। গত ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার ঢাকার পুলিশ প্লাজা কনকর্ড-এর অতিথি হল রুমে বাংলাদেশের অ্যাপসভিত্তিক সম্ভাবনাময় ডিজিটাল প্ল্যাটফর্ম অতিথি ডটকম এর উদ্যোগে একটি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিটি শুরু হয় সকাল ১০ টায়। দিনব্যাপী কর্মসূচীটি পরিচালিত হয় দু’টি সেশনে। দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি প্রোপার্টিস লিমিটেডের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি নতুন উদ্যোক্তাদের পাশাপাশি অভিজ্ঞ উদ্যোক্তাদেরও আরও দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মসূচির প্রথম সেশন পরিচালনা করেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ। তিনি ব্যবসার মৌলিক ধারণা, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবমুখী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি দিকনির্দেশনামূলক সেশন হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় সেশন পরিচালনা করেন সহকারী পরিচালক (মার্কেটিং) সাইফুল ইসলাম সোহাগ। তিনি আধুনিক মার্কেটিং কৌশল, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, যা বিশেষ করে বিদ্যমান উদ্যোক্তাদের জন্য বেশ কার্যকর বলে বিবেচিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে পূর্ববর্তী উদ্যোক্তাদের পাশাপাশি নতুন উদ্যোক্তারাও অংশগ্রহণ করেন, যা তাদের অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সমন্বিত উদ্যোগ উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হচ্ছে। ভবিষ্যতেও নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা দেশের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মসূচিতে শতাধিক প্রশক্ষিণার্থী উপস্থিত ছিলেন।