উল্লাপাড়ায় 'অতিথি ডটকম'-এর সেমিনার ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিতরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতের সমন্বিত বিকাশের প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়...
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিতরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি
খাতের সমন্বিত বিকাশের প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। ২১ আগস্ট (শুক্রবার) চেয়ারম্যান
ভিলার ‘মেজবান
হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টারে’ দেশীয় অনলাইন বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডটকম’-এর উদ্যোগে এই বিশেষ সেমিনার
ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় যোগাযোগ ব্যবস্থাকে
আধুনিক ও সহজলভ্য করার লক্ষ্যে ‘অতিথি ডটকম’-এর সাথে শীর্ষস্থানীয় পরিবহন প্রতিষ্ঠান ‘অন্নপূর্ণা ট্রান্সপোর্ট’-এর একটি কর্পোরেট চুক্তি
স্বাক্ষরিত হয়, যাতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অন্নপূর্ণা ট্রান্সপোর্টের
পরিচালক সুব্রত কুমার কর্মকার ও অতিথি ডটকম-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মূল সেমিনার প্রেজেন্টেশন করেন অতিথি লিমিটেড এর
উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম, যিনি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দোরগোড়ায়
সেবা পৌঁছানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন বিশ্বজিৎ
গুহ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় স্বনির্ভর উদ্যোক্তা রফিকুল ইসলাম। তিনি
তরুণদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে অতিথি লিমিটেড এর এই যুগোপযোগী উদ্যোগের ভূয়সী
প্রশংসা করেন।আয়োজনে স্থানীয় তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন স্তরের কর্মকর্তাদের
স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লায়ন খলিলুর রহমান’র প্রাণবন্ত ও চমৎকার উপস্থাপনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেড এর (ইডিও) গোবিন্দ কর্মকার। তিনি তার সমাপনী
বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্নপূর্ণা ট্রান্সপোর্টের সাথে এই দ্বিপাক্ষিক চুক্তি
উল্লাপাড়ার স্থানীয় যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে এক নব অধ্যায়ের সূচনা করবে এবং ভবিষ্যতে
এই ধরনের সেমিনার নতুন উদ্যোক্তা তৈরিতে বড় ভূমিকা রাখবে। পরিশেষে উপস্থিত স্থানীয়
ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তারা অতিথি ডটকম-এর এই নতুন যাত্রাকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানের
সমাপ্তি টানেন।