উল্লাপাড়ায় অতিথি লিমিটেডের বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
গোবিন্দ কর্মকার (উল্লাপাড়া)২ অক্টোবর (শুক্রবার) সিরাজগঞ্জের উল্লাপাড়া সদরে মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দেশীয় অনলাইন প্রতিষ্ঠান ‘অতিথি লিমিটেড’র বিশেষ ওভার...
গোবিন্দ কর্মকার (উল্লাপাড়া)২ অক্টোবর (শুক্রবার) সিরাজগঞ্জের উল্লাপাড়া
সদরে মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দেশীয় অনলাইন প্রতিষ্ঠান ‘অতিথি লিমিটেড’র বিশেষ ওভারভিউ
প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল ওভারভিউ প্রেজেন্টেশনটি চমৎকারভাবে উপস্থাপন
করেন অতিথি গ্রুপের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে
সিরাজগঞ্জ অঞ্চলে অতিথির ব্যবসায়িক সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক
বক্তব্য রাখেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক লায়ন রোকনুজ্জামান রোকন। স্বাগত বক্তব্যে
অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানান সেলস ম্যানেজার রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক
নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে অতিথি
গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লাপাড়ার এই সফল প্রোগ্রামটির মাধ্যমে স্থানীয় গ্রাহক
ও উদ্যোক্তাদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ইডিও গোবিন্দ কর্মকার’র সঞ্চালনায় অনুষ্ঠানে
স্থানীয় ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা এবং অর্ধশতাধিকেরও বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত
ছিলেন।