উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর আশ্বাস!

মঙ্গলবার ৩ মার্চ ২০২৬ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোস্টগার্ডের মহাপরিচ...

মঙ্গলবার ৩ মার্চ ২০২৬ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মো. জিয়াউল হক (ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল)৷ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও কোস্টগার্ড মহাপরিচালক পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন৷ এসময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী এসব উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড মহাপরিচালককে আশ্বস্ত করেন৷ অত:পর দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি বাহিনীটির দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।  সরকারপ্রধান এসময় সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ডের জনসেবামূলক কাজ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন