উত্তরায় অতিথি গ্রুপের ‘ওভারভিউ’ সেমিনার: উদ্যোক্তা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ আয়োজন
রাজধানীর উত্তরায় পর্যটন ও ব্যবসায়িক খাতের আধুনিকায়ন, মানসম্মত গ্রাহকসেবা এবং উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে অতিথি গ্রুপের ভিশন, ভবিষ্যৎ লক্ষ্য ও কৌশলগত কর্মপরিকল্পন...
রাজধানীর উত্তরায় পর্যটন ও ব্যবসায়িক খাতের আধুনিকায়ন, মানসম্মত গ্রাহকসেবা
এবং উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে অতিথি গ্রুপের ভিশন, ভবিষ্যৎ লক্ষ্য ও কৌশলগত কর্মপরিকল্পনা
নিয়ে ‘অতিথি
ওভারভিউ’ শীর্ষক
এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।১১ আগস্ট ২০২৬ তারিখে রাজধানীর উত্তরা সেক্টর-১৩, শাহ্-মখদুম
এভিনিউয়ের ৪র্থ তলায় অতিথি লিমিটেড এর ঢাকা উত্তর (উত্তরা) অফিসে এ আয়োজন অনুষ্ঠিত
হয়। অনুষ্ঠানে অতিথি গ্রুপের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা,
উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিথি গ্রুপের এজিএম শহিদুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তরা অতিথি অফিসের ইনচার্জ লায়ন হুমায়ুন কবির। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর ফোরামের প্রেসিডেন্ট জনাব আশুক আহমেদ।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম আহমেদ (ডিজিএম) এবং
জনাব আব্দুল হাই (জিএম, সেলস)। অনুষ্ঠানের প্রধান বক্তা ও আলোচক ছিলেন জনাব আলাউদ্দিন
স্বপন।আলোচনায় বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক
পরিবেশে দক্ষ উদ্যোক্তা তৈরি, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য
আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিথি গ্রুপ উদ্যোক্তাদের
দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সেবার পরিধি আরও
বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।প্রধান বক্তা জনাব আলাউদ্দিন স্বপন তাঁর বক্তব্যে উদ্যোক্তাদের
দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা, গ্রাহকসেবা এবং অতিথি গ্রুপের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার
বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য ও ভিশনের
সঙ্গে সমন্বয় করে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে অতিথি গ্রুপের বিভিন্ন কার্যক্রম, সেবা, ব্যবসায়িক
সম্ভাবনা এবং আগামী দিনের কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা ও মতবিনিময় অনুষ্ঠিত
হয়। একই সঙ্গে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ
করা হয়।সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের ওভারভিউ ও দক্ষতা উন্নয়নমূলক
আয়োজন উদ্যোক্তাদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অতিথি গ্রুপের
ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সার্বিকভাবে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ‘অতিথি ওভারভিউ’প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা
প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ’করেন।