উত্তরায় তানযীমুল উম্মাহ‘র কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান
রাজধানীর উত্তরায় অবস্থিত তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে চলতি শিক্ষা বছরের বিভ...
রাজধানীর উত্তরায় অবস্থিত
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রীদের সংবর্ধনা
দেয়া হয়েছে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে চলতি শিক্ষা বছরের বিভিন্ন শ্রেণীর মেধাবী ও দাখিল
পরীক্ষায় (২০২৬) A+ প্রাপ্ত কৃতী ছাত্রীদের পুরস্কৃত করা হয়।২৯ আগস্ট (শনিবার) স্থানীয়
জমজম কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা
বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। এতে সভাপতিত্ব
করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন-মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মাদ বদিউল আলম সরকার,
আইইউবিএটির পরীক্ষা নিয়ন্ত্রক এবং উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক
সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহিদ হোসেন, পিএইচপি-সাফির গ্রুপ যুক্তরাজ্যের
প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন-নাহল অ্যাকাডেমি লন্ডনের চেয়ারম্যান শায়খ ড. মো. আবুল কালাম
আজাদ মাদানী।এ ছাড়াও মিসবাহুল উলূম
কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মু. মহিউদ্দিন আহমদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া
ব্যক্তিত্ব অধ্যাপক ড. শহীদুল ইসলাম বারাকাতি, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র
ডিরেক্টর আ. ন. ম. রাশিদুল ইসলাম ও মিয়া মুহাম্মাদ আসলাম, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের
ডিরেক্টর হাবীবুল্লাহ মুহাম্মাদ আল আমিন, নূরুল আবসার ভূঁইয়া, মাহমুদুল হাসান, এইচ
এম আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য অতিথিরা।উপস্থিত অতিথিবৃন্দ ছাত্রীদের
শিক্ষাজীবনে সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ হয়ে
দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।অন্যদের মধ্যে অনুষ্ঠানে
ঢাকা মহানগরীর বিভিন্ন মাদরাসার সম্মানিত অধ্যক্ষবৃন্দ, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন
পরিচালিত বিভিন্ন শাখার প্রধান, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী ও
অভিভাবকমন্ডলি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অত্র মাদরাসা
থেকে এ বছর মোট ৭৭ জন ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ৪৪ জন ছাত্রী
A+ (৫৮%) অর্জনসহ সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ।