উত্তরায় অতিথি গ্রুপের ভিশন ও কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
আধুনিক আবাসন ও ব্যবসায়িক খাতের গ্রাহকসেবায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান অতিথি গ্রুপের এক গুরুত্বপূর্ণ কৌশলগত সেমিনার ৮ আগস্ট ২০২৬ (শনিবার) রাজধানীর উত্তরায় কোম...
আধুনিক আবাসন ও ব্যবসায়িক খাতের গ্রাহকসেবায়
প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান অতিথি গ্রুপের এক গুরুত্বপূর্ণ কৌশলগত সেমিনার ৮ আগস্ট
২০২৬ (শনিবার) রাজধানীর উত্তরায় কোম্পানির বিভাগীয় কার্যালয়ে সম্পন্ন হয়েছে। 'অতিথি
ওভারভিউ' শীর্ষক এই বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানের চলমান কর্মকাণ্ডের পর্যালোচনা এবং আগামী
দিনের অগ্রযাত্রার একটি দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়ন করা হয়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও পাওয়ারপয়েন্ট
প্রেজেন্টেশন পেশ করেন অতিথি গ্রুপের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম।
তিনি গ্রাহক সন্তুষ্টি অর্জন ও সেবার মান বহুগুণ বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, সঠিক
সময়ে মানসম্মত প্রকল্প বাস্তবায়নই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। চলমান প্রকল্পগুলোর কাজের
গতি বাড়ানোর পাশাপাশি বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন ও আধুনিক কর্মপরিকল্পনা
গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রাতিষ্ঠানিক সমন্বয় সাধন এবং কর্মীদের পেশাদারিত্বের দক্ষতা
বৃদ্ধির মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি তাঁর উপস্থাপনায় তুলে ধরেন।সংশ্লিষ্টদের মতে, এই পর্যালোচনামূলক সেশনটি
অতিথি গ্রুপের ভবিষ্যৎ পথচলায় নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের
কাজের পরিধি আরও সুনির্দিষ্ট হবে, যা শেষ পর্যন্ত গ্রাহকদের আরও নিরাপদ এবং আস্থার
সেবা দিতে সহায়ক ভূমিকা পালন করবে।