উৎসবমুখর পরিবেশে অতিথি লিমিটেড-এর পরিচালকের জন্মদিন উদযাপন
১৪ জুলাই, ২০২৬ (মঙ্গলবার) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অতিথি লিমিটেড-এর অন্যতম পরিচালক লায়ন মো: নূরনবী মৃধার শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। রাজধানীর পল্টনে...
১৪ জুলাই, ২০২৬ (মঙ্গলবার) অত্যন্ত আনন্দঘন
ও উৎসবমুখর পরিবেশে অতিথি লিমিটেড-এর অন্যতম পরিচালক লায়ন মো: নূরনবী মৃধার শুভ জন্মদিন
উদযাপন করা হয়েছে। রাজধানীর পল্টনে অবস্থিত অতিথি গ্রুপের ঢাকা বিভাগীয় কার্যালয়ের
সেমিনার হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যার পর অতিথি গ্রুপের চেয়ারম্যান
ও পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও
কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজনটি সম্পন্ন হয়।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কেক কাটার পর্ব।
রাতের আলো ঝলমলে পরিবেশে কোম্পানীর চেয়ারম্যান ও সহকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন পরিচালক
নূরনবী মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম
সোহেল (পিএমজেএফ)। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক লায়ন আফিয়া কনক, ডেপুটি
ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) লায়ন নজরুল ইসলাম চৌধুরী, পরিচালক ড. মো: সিরাজুল ইসলাম,
লায়ন মো: ইসমাইল মিয়া এবং অতিথি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশিষ্ট অভিনেতা ও
সুপার হিরো ডি এ তায়েব প্রমুখ।এছাড়াও প্রতিষ্ঠানের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা
ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। আনন্দ, আন্তরিকতা ও শুভকামনায় ভরপুর এই আয়োজনটিতে
উপস্থিত সকলে লায়ন মো: নূরনবী মৃধাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করেন এবং তাঁর সুস্বাস্থ্য,
দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করেন।সহকর্মীদের এমন চমৎকার আয়োজনে আবেগাপ্লুত
হয়ে পরিচালক নূরনবী মৃধা উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
"অতিথি গ্রুপ একটি পরিবারের মতো এবং সবার এই ভালোবাসাই আমার কাজের মূল অনুপ্রেরণা।"
পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও প্রীতিভোজের মধ্য দিয়ে উৎসবমুখর এই অনুষ্ঠানের সমাপ্তি
ঘটে।