ভোলা সদরে বিশেষ ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ভোলাতরুণদের স্বাবলম্বী করা এবং সৃজনশীল উদ্যোগের প্রসারে গত ১১ আগস্ট ভোলা সদরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। স্থানীয় উদ্যোক...
নিজস্ব প্রতিবেদক, ভোলাতরুণদের স্বাবলম্বী করা
এবং সৃজনশীল উদ্যোগের প্রসারে গত ১১ আগস্ট ভোলা সদরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। স্থানীয় উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর
উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড-এর
সহকারী পরিচালক লায়ন এবিএম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম
(ডেভেলপমেন্ট) লায়ন অনিক তালুকদার। এছাড়াও অনুষ্ঠানটিতে ম্যানেজার (ডেভেলপমেন্ট) মোঃ
ফরিদ উদ্দিনসহ স্থানীয় অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত সম্ভাবনাময়
উদ্যোক্তাদের সামনে কর্মসংস্থান সৃষ্টি, দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠন এবং সৃজনশীল উদ্যোগের
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিশদভাবে উপস্থাপন করা হয়। এ সময় বক্তারা ভোলার যুবসমাজকে
দক্ষ ও আত্মনির্ভরশীল মানবসম্পদে রূপান্তর করতে আধুনিক কর্মমুখী শিক্ষার ওপর বিশেষভাবে
গুরুত্বারোপ করেন। একই সাথে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক অগ্রগতি ও স্থায়ী উন্নয়ন
নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা প্রদান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করা হয়।