ভোলায় অতিথি লিমিটেড’র বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
মোঃ ফরিদ উদ্দিনভোলা সদরের কাবানা মাল্টি চাইনিজ রেষ্টুরেন্টে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (শনিবার) এই তথ্যবহুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব...
মোঃ ফরিদ উদ্দিনভোলা সদরের কাবানা মাল্টি চাইনিজ রেষ্টুরেন্টে
অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (শনিবার) এই তথ্যবহুল অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথি লিমিটেড’র জিএম লায়ন মোঃ
অনিক তালুকদার।বরিশাল সদর গার্লস স্কুলের সিনিয়র শিক্ষক
ও বিডিএম মোঃ ইউনুছ’র সভাপতিত্বে এবং মোঃ ফরিদ উদ্দিন’র সাবলীল সঞ্চালনায়
আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এএসপি এম আর শওকত আনোয়ার।সেমিনারে নতুন উদ্যোক্তা তৈরি, ভবিষ্যৎ
কর্মপরিকল্পনা এবং বাণিজ্যিক সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা তরুণদের স্বাবলম্বী হওয়ার নানা কৌশল ও সফলতার রোডম্যাপ প্রদর্শন করেন। আমন্ত্রিত
অতিথিদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা উপস্থিত সকলের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি
করে। পরিশেষে, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।