ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসায় উপভোগ করছি ঈদের আনন্দ : অর্থমন্ত্রী
জাতি–ধর্মনির্বিশেষে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসায় উপভোগ করছি ঈদের আনন্দ। আমাদের সকলের মধ্যে এই ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ যাতে অবিরতভাবে এই ধারা চলত...
জাতি–ধর্মনির্বিশেষে ভ্রাতৃত্ববোধ
ও ভালোবাসায় উপভোগ করছি ঈদের আনন্দ। আমাদের সকলের মধ্যে এই ভালোবাসা
ও ভ্রাতৃত্ববোধ যাতে অবিরতভাবে এই ধারা চলতে থাকে। সবাই মিলে আমরা যাতে এভাবেই থাকতে
পারি। দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে
পারে। মুক্তভাবে চলতে পারে। তার সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার যাতে
সে ভোগ করতে পারে।’মানুষ মুক্ত পরিবেশে না থাকলে ঈদের আনন্দ সেভাবে উপভোগ করতে পারে
না।
আজ
শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের
এ কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, ‘দেশে পরিবর্তিত
পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয় এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। আমরা
সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বচানের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।’