যমুনার বুকে ‘চর উৎসব’
স্টাফ রিপোর্টারযমুনার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচর, নদীর ঢেউ, খোলা আকাশে রঙিন ঘুড়ি আর বাউল গানের সুর। সঙ্গে কলাপাতায় পরিবেশিত স্থানীয় ঐতিহ্যবাহী খাবার পিটুলি।...
স্টাফ রিপোর্টারযমুনার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচর, নদীর ঢেউ, খোলা আকাশে রঙিন ঘুড়ি আর বাউল গানের সুর। সঙ্গে কলাপাতায় পরিবেশিত স্থানীয় ঐতিহ্যবাহী খাবার পিটুলি। শহরের কোলাহল পেরিয়ে এমন এক আয়োজনেই মেতে উঠেছিলেন নানা বয়সী মানুষ। শিশুদের চোখে ছিল নতুন কিছু দেখার বিস্ময়, আর বড়দের কাছে ছিল প্রকৃতি ও গ্রামীণ জীবনের কাছাকাছি যাওয়ার সুযোগ। সিরাজগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত ‘চর উৎসব’ যেন যমুনার চরকে নতুনভাবে আবিষ্কারের একটি উপলক্ষ হয়ে ওঠে।সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চরাঞ্চলে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। সমবায় ও সামাজিক সংগঠন ‘সমধারা’ আয়োজিত উৎসবটির ইভেন্ট পার্টনার ছিল স্থানীয় পর্যটন উদ্যোগ ‘স্মার্ট ট্যুরিজম’। নদীকেন্দ্রিক ভ্রমণের সম্ভাবনা তুলে ধরা, চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে শহরের মানুষের পরিচয় ঘটানো এবং বিচ্ছিন্ন জনপদের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো ছিল আয়োজনটির মূল উদ্দেশ্য।