যশোরে অতিথি ডট কম’র বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিশ্বস্ত বুকিং পার্টনার হিসেবে ‘অতিথি ডট কম’কে বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে এবং গ্রাহক সেবার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্য নিয়ে দেশজুড়ে চলছে ‘অতিথি দ...
বিশ্বস্ত বুকিং পার্টনার হিসেবে ‘অতিথি ডট কম’কে বৈশ্বিক পরিমণ্ডলে
ছড়িয়ে দিতে এবং গ্রাহক সেবার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্য নিয়ে দেশজুড়ে
চলছে ‘অতিথি দক্ষতা
উন্নয়ন কর্মসূচি-২০২৬’। এরই অংশ হিসেবে ‘বৈশ্বিক আস্থার
মেলবন্ধন’ প্রতিপাদ্যকে
সামনে রেখে ৭ আগস্ট (শুক্রবার) যশোর অতিথি লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ে স্থানীয়
উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে উপস্থিত উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রসার ও আধুনিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে অত্যন্ত
গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন অতিথি লিমিটেডের উপ-পরিচালক (অপারেশন)
লায়ন শেখ মো: জাহাঙ্গীর মিয়া। তিনি আধুনিক কর্পোরেট বিশ্বের তীব্র প্রতিযোগিতার কথা
স্মরণ করিয়ে দিয়ে বলেন, বর্তমান বাজারে টিকে থাকতে হলে সেবার গুণগত মান ও পেশাদারিত্বের
কোন বিকল্প নেই। যশোর অঞ্চলের উদ্যোক্তাদের হাত ধরেই এই সেবার মান আরও বহুদূর এগিয়ে
যাবে এবং বৈশ্বিক বাজারে ‘অতিথি ডটকম’ একটি নির্ভরযোগ্য
আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।যশোর আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অত্যন্ত
প্রাণবন্ত এই অনুষ্ঠানটির সুচারু তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে ছিলেন কোম্পানির
এজিএম (ট্রেনিং) লায়ন আনোয়ারুল ইসলাম। তিনি অত্যন্ত চমৎকারভাবে প্রশিক্ষণ সেশনটি পরিচালনা
করেন এবং আধুনিক বুকিং ব্যবস্থার বিভিন্ন খুঁটিনাটি কৌশল ও গ্রাহক সন্তুষ্টি অর্জনের
বাস্তবমুখী উপায়গুলো প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী
স্থানীয় উদ্যোক্তারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।