যশোরে অতিথি গ্রুপের লিডারশিপ ও ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | যশোরপ্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং কর্পোরেট প্রবৃদ্ধির নতুন রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে দেশীয় অনলাইনভিত্তিক প্রতিষ্...
নিজস্ব প্রতিবেদক | যশোরপ্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন
এবং কর্পোরেট প্রবৃদ্ধির নতুন রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে দেশীয় অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান
অতিথি গ্রুপ যশোর বিভাগীয় কার্যালয়ে এক উচ্চপর্যায়ের লিডারশিপ ও ওভারভিউ প্রোগ্রাম
আয়োজন করেছে।গত ২১ আগস্ট ২০২৬ (শুক্রবার) যশোরে অবস্থিত অতিথি লিমিটেডের
বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় শুরু হয় লিডারশিপ প্রোগ্রাম
এবং সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় অতিথি ওভারভিউ প্রোগ্রাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আলাউদ্দিন
স্বপন। সভাপতিত্ব করেন খন্দকার মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল
ইসলাম ও জালাল হোসেন।অনুষ্ঠানে অতিথি গ্রুপের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ ব্যবসায়িক
পরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ, নেতৃত্ব বিকাশ এবং সারা দেশে সেবার পরিধি বৃদ্ধির
কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের লক্ষ্য ও ভিশন বাস্তবায়নে
সকল পর্যায়ের নেতৃত্বকে আরও দক্ষ, দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো
হয়।প্রধান অতিথি লায়ন আলাউদ্দিন স্বপন বলেন, অতিথি গ্রুপ প্রযুক্তিনির্ভর
সেবা, দক্ষ জনবল এবং সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে দেশের কর্পোরেট খাতে নতুন সম্ভাবনার
দ্বার উন্মোচন করছে। তিনি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে
কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, নেতৃত্বের উন্নয়ন ও পরিকল্পিত
কর্মপদ্ধতিই একটি প্রতিষ্ঠানের সফলতার মূল ভিত্তি। অতিথি গ্রুপের প্রতিটি সদস্যকে প্রতিষ্ঠানটির
ভিশন ও মিশন বাস্তবায়নে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।ওভারভিউ প্রোগ্রামে অতিথি গ্রুপের বিভিন্ন সেবা, ব্যবসায়িক
কার্যক্রম, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা এবং কর্পোরেট উন্নয়নের নতুন দিকনির্দেশনা
অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করা হয়। এতে যশোর অঞ্চলের কর্মকর্তা, সদস্য ও আমন্ত্রিত
অতিথিরা অংশ নেন।আয়োজকরা জানান, দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে এ ধরনের
লিডারশিপ ও ওভারভিউ প্রোগ্রামের মাধ্যমে দক্ষ নেতৃত্ব তৈরি, সাংগঠনিক কার্যক্রমকে আরও
গতিশীল করা এবং অতিথি গ্রুপের কর্পোরেট প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার উদ্যোগ অব্যাহত
থাকবে।