যুগোপযোগী ‘অতিথি ওভারভিউ’ প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশের শীর্ষ অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম-এর উদ্যোগে ১ মে ২০২৬, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় “নিউ ডাইমেনশন অব অতিথি”স...

বাংলাদেশের শীর্ষ অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম-এর উদ্যোগে ১ মে ২০২৬, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় “নিউ ডাইমেনশন অব অতিথি”স্লোগানে “অতিথি ওভারভিউ” প্রেজেন্টেশন প্রোগ্রামসমূহ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজন উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং তথ্যভিত্তিক ধারণা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ঢাকার পুলিশ প্লাজা কনকর্ড-এর অতিথি হল রুমে এক গুরুত্বপূর্ণ এন্ট্রেপ্রেনিউর স্কিল ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি পরিচালনা করেন অতিথি লিমিটেড এর সহকারী পরিচালক (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) লায়ন মোঃ মাহফুজুল হক ক্যালিস। দেড় শতাধিক উদ্যোক্তার প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত প্রোগ্রামে তিনি সুস্পষ্ট এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে সুদূরপ্রসারী পরিকল্পনা, বাস্তবসম্মত বিশ্লেষণ, তথ্যসমৃদ্ধ ভবিষ্যৎ দিকনির্দেশনা দেন। এতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা নতুন চিন্তা, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে সক্রিয়ভাবে মতামত প্রদান করেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর, আরও কার্যকর ও ফলপ্রসূ করে তোলে। এ ধরনের উদ্যোগ একটি শক্তিশালী ও সম্ভাবনাময় উদ্যোক্তা নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।যশোর কার্যালয়ে দিনব্যাপী লিডারশিপ প্রোগ্রাম শেষে বিকেল ৫:২০ থেকে রাত ৮:২০ পর্যন্ত ইউজার প্রেজেন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে চিন্তা ভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন নূরনবী মৃধা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিথি লিমিটেড এর মিডিয়া এন্ড পাবলিকেশন্সের সিনিয়র জিএম লায়ন মনিরুজ্জামান ও অতিথি লিমিটেড ডেপুটি জিএম (অপারেশন) লায়ন আলাউদ্দিন স্বপন। সভাপতিত্ব করেন মারুফ হাসান কাজল।বরিশাল বিভাগীয় অফিসে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শতাধিক সেলস ম্যানেজারের অংশগ্রহণে মে দিবসের আলোচনা ও “অতিথি ওভারভিউ” প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। লায়ন এ বি এম মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর চেয়ারম্যান লায়ন এস এম শাহিন, বিশেষ অতিথি ছিলেন অতিথি ওভারসিস এন্ড এভিয়েশন লিমিটেড পরিচালক লায়ন আলী আহমেদ মাহমুদ এবং পরিচালনায় ছিলেন অতিথি লিমিটেড এর সহকারি পরিচালক (ট্রেনিং) লায়ন সাইফুল ইসলাম সোহাগ।রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত শাহডাইন কনভেনশন হলে অতিথি স্কিল ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত "নিউ ডাইমেনশন অব অতিথি" স্লোগানে "অতিথি ওভারভিউ" প্রেজেন্টেশন প্রোগ্রাম। সহকারী পরিচালক ও রাজশাহী বিভাগীয় অফিসের ইনচার্জ লায়ন মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে এবং লায়ন মোঃ সোহেল রানা এজিএম (ডেভেলপমেন্ট) এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেজেন্টেশন প্রোগ্রামে শুভেচ্ছা বক্তব্য দেন লায়ন আ: ওয়াদুদ মাসুম (জিএম), লায়ন মোঃ মুনজুর রহমান টুকু (জিএম)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর পরিচালক প্রশাসন লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিথি লিমিটেড উপ পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন মোঃ তাজুল ইসলাম। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লায়ন মোঃ নাসির খান (জিএম)।ময়মনসিংহ বিভাগীয় অফিসের ইনচার্জ ও সহকারী পরিচালক লায়ন মাহাবুব আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত “অতিথি ওভারভিউ” প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথি লিমিটেড এর পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া (উপ-পরিচালক)। “অতিথি ওভারভিউ” বিষয়ে আলোচনায় অংশ নেন এজিএম (ডেভেলপমেন্ট) লায়ন রফিকুল ইসলাম, লায়ন ইমরান হোসেন আকাশ প্রমুখ।সিরাজগঞ্জ জেলার কুটুমবাড়ী কটেজ হলরুমে শতাধিক স্থানীয় অতিথিদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে আয়োজিত “অতিথি ওভারভিউ” প্রোগ্রামে প্রেজেন্টেশন উপস্থাপন করেন লায়ন খলিলুর রহমান (জিএম, ট্রেনিং)। সভাপতিত্ব করেন লায়ন গোবিন্দ কর্মকার (ডেভেলপমেন্ট অফিসার)। অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় অতিথিদের আগ্রহ ও মনোযোগ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।সার্বিকভাবে দেশের বিভিন্ন জেলায় একযোগে আয়োজিত এসব প্রোগ্রাম অতিথি লিমিটেড এর সেবার বিস্তার, উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা এবং অর্থনৈতিক উন্নয়নে তাদের অগ্রযাত্রার প্রতিফলন তুলে ধরে। অংশগ্রহণকারীদের জন্য এটি ছিল জ্ঞান অর্জন, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি কার্যকর পদক্ষেপ।