যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘন
ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে। ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগ তুলে ওয়াশিংটনক...
ইরানের
জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে। ইরানের
বন্দর ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগ তুলে ওয়াশিংটনকে সতর্ক করে
একথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।দেশটির
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে
এক আলোচনায় আরাগচি এই সতর্কবার্তা দেন। এদিকে ওমান সাগর এলাকায় মার্কিন বাহিনীর হাতে
একটি ইরানি জাহাজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তেহরান। এ ঘটনার দ্রুত জবাব দেওয়ার
ঘোষণা দিয়েছে দেশটি।বিশ্লেষকেরা
মনে করছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘যুদ্ধ ঘোষণার শামিল’।
মার্কিন চিন্তন প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা হারলান উলমান বলেন,
একটি দেশের বাণিজ্যিক জাহাজ আটক করা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সরাসরি যুদ্ধ উসকে
দেওয়ার মতো পদক্ষেপ। এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন যুক্তরাষ্ট্র
যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং ‘সমুদ্র জলদস্যুতা’র মতো আচরণ করে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা
চালিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই এই ঘটনার জবাব দেবে এবং এর
‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে।